|
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কিমিটির সভাপতি ওবায়দুল কাদের এমপি বলেছেন, ইন্ডিয়া তাদের চলচ্চিত্রকে ইন্ডাস্ট্রিতে পরিণত করেছে যার ফলে তারা এ খাত থেকে মিলিয়ন, বিলিয়ন, ডলার আয় করেছে। অথচ বাংলাদেশে পরিবার পরিজন সহ দেখার উপযোগী সিনেমা তৈরি হচ্ছে না। এফডিসিতে বর্তমানে যে পরিবেশ বিরাজ করছে তাতে ভাল ছবি আশা করা যায় না। চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতে যারা উল্লেখযোগ্য অবদান রাখছে তাদের মরনোত্তর পুরস্কারের পরিবর্তে জীবিত অবস্থায় মূল্যয়ন করতে হবে। বৃহস্পতিবার বেলা ১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর আয়োজিত অভিনেতা বুলবুল আহমেদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিল্পীদের উন্নয়নে তহবিল গঠনের পরামর্শও দেন তিনি।
ঢাকা/নোয়াখালী ওয়েব/২৯ জুলাই/আইএইচএম/১৫১৫ঘ.
|
|